এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ জুলাই

ছবি সংগৃহীত।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টায় একযোগে প্রকাশ করা হবে। 

মঙ্গলবার (৮ জুলাই)  বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ১১টি শিক্ষা বোর্ড—ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট, সব পরীক্ষা কেন্দ্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানে একসঙ্গে প্রকাশ করা হবে।

শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে ফল জানতে পারবে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে। সেক্ষেত্রে পরীক্ষার নাম, বোর্ড, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও সাল উল্লেখ করে ফলাফল পাওয়া যাবে। পাশাপাশি প্রতিটি বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে।

ফল প্রকাশের দিন শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে আগ্রহ ও উত্তেজনা থাকে চরমে। প্রত্যাশা করা হচ্ছে, এ বছর ফলাফল প্রকাশ নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে এবং শিক্ষার্থীরা দ্রুততম সময়ে তাদের কাঙ্ক্ষিত ফল পেয়ে যাবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২