দর্শনায় থানার গহেরপুর সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি, যাত্রীদের মারধর ও লুটপাট

দর্শনায় থানার গহেরপুর সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি,  যাত্রীদের মারধর ও লুটপাট

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার গহেরপুর কানাপুকুর এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে মাইক্রোবাস ও প্রাইভেটকারে ডাকাতির ঘটনা ঘটেছে। 

এ সময় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় এক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল। ডাকাতদের হামলায় দুইজন সাবেক চেয়ারম্যান মারধরের শিকার হয়েছেন।


স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে,  মঙ্গলবার দিনগত রাত আনুমানিক দুইটা  দিকে গহেরপুর কানাপুকুর নামক স্থানে একদল সশস্ত্র ডাকাত সড়কে ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় ওই পথ দিয়ে যাওয়া একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারের গতিরোধ করে তারা।

ডাকাতদল গাড়ি দুটির যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।  এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলায় গাড়িতে থাকা দুজন সাবেক চেয়ারম্যান আহত হন। পরে ডাকাতরা যাত্রীদের কাছে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ আনুমানিক ১ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইসমাইল হোসেন বলেন, ঘটনাটি তদন্ত চলছে। 
 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

উল্লাপাড়ায় ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩

১

দর্শনায় থানার গহেরপুর সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি, যাত্রীদের মারধর ও লুটপাট

২

বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

৩

থাইল্যান্ড: প্রকৃতি ও প্রাচীন ঐতিহ্যের রোমাঞ্চকর এক ক্যানভাস

৪

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলা, প্রশংসা জেলেনস্কির

৫

একনেকে ৩৩২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

৬

হাইকোর্টের নির্দেশে ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত

৭

মিস ইউনিভার্সে ভোটে এগিয়ে যাচ্ছেন মাহি, স্কোর কতটা এগিয়ে তিনি?

৮

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

৯

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

১০

গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১১

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।