জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে সভায় এ অনুমোদন দেয়া হয়।
সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি এ তথ্য জানান।
তিনি জানান, সভায় ২১টি প্রকল্প উপস্থাপিত হয়েছিল। ১৬টি প্রকল্প আলোচনার সুযোগ পেয়েছে। ১৬টি প্রকল্প অনুমোদন পেয়েছে।
অর্থায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল বা দেশীয় উৎস থেকে অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা। প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।