মোহাম্মদপুরে ছিনতাই: দায়িত্বে গাফিলতির অভিযোগে ৪ পুলিশ ক্লোজড

ছবি সংগৃহীত ।

রাজধানীর মোহাম্মদপুরে একটি ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগ ওঠায় মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ছিনতাইয়ের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে মোবাইল ফোনটি উদ্ধার করেছে। সেই সঙ্গে এ ঘটনায় অভিযুক্তদের আটক করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে মোহাম্মদপুর থানা থেকে মাত্র ৩ মিনিট হাঁটার দূরত্বে আহমাদ ওয়াদুদ নামের ওই সাংবাদিককে চাপাতি দিয়ে আঘাত করে তার কাছে থাকা মানিব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নেয় ছিনতাইকারীরা। পরে পাঁচ মিনিটের মধ্যেই মোহাম্মদপুর থানায় গিয়ে বিষয়টি দায়িত্বরত পুলিশ সদস্যদের জানান। কিন্তু পুলিশ সদস্য দায়িত্বে অবহেলা করেছেন বলে দাবি করেন আহমাদ ওয়াদুদ।

এ ব্যাপারে আহমাদ ওয়াদুদ ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। সেখানে ঘটনার বিবরণ তুলে ধরেন। যা কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপর সেই স্ট্যাটাস নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ছড়াতে থাকে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

১০

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

১১

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

১২