রাজশাহীতে আটকে গেল রংপুর

ছবি সংগৃহিত।

আসরের প্রথম ৮ ম্যাচে অপরাজিত ছিল রংপুর রাইডার্স। উড়তে থাকা রাইডার্সদের কাছে পাত্তাই পাচ্ছিলো না কেউ, অবশেষে তাদের হারাল দুর্বার রাজশাহী।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজশাহীর বিপক্ষে ২৪ রানের পরাজয়ের মাধ্যমে রংপুর তাদের অপরাজিত থাকার রেকর্ড হারায়। এই জয়ে প্লে-অফের দৌড়ে খুলনা টাইগার্স এবং ঢাকা ক্যাপিটালসের তুলনায় এগিয়ে গেল দুর্বার রাজশাহী।

চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ২ বলে ১৪৬ রানে অলআউট হয় রংপুর।

১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর ১৫ রানের মধ্যেই ৩টি উইকেট হারায়। স্টিভেন টেইলর (১০ বলে ৪), ইরফান শুক্কুর এবং ইফতিখার আহমেদ শূন্য রানে আউট হন। চতুর্থ উইকেটে সাইফ হাসান এবং খুশদিল শাহ দলের হাল ধরার চেষ্টা করেন। তবে ২৯ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৩ রান করে সাইফ বিদায় নেন।

অধিনায়ক নুরুল হাসান সোহান লড়াই চালিয়ে যান। তিনি ২৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪১ রান করেন। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন ১৪ বলে ২৩ রান করলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে ব্যর্থ হন। রংপুর ১৯.২ ওভারে ১৪৬ রানে অলআউট হয়।

রাজশাহীর বোলারদের মধ্যে রায়ান বার্ল সর্বোচ্চ ৪ উইকেট নেন মাত্র ২২ রান খরচায়। তাসকিন আহমেদ এবং এসএম মেহেরব ২টি করে উইকেট শিকার করেন।

এই জয়ের ফলে রাজশাহী ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে। অন্যদিকে, ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ফরচুন বরিশাল টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চিটাগং কিংস তৃতীয় স্থানে।

ঢাকা ক্যাপিটালস (৬ পয়েন্ট), খুলনা টাইগার্স (৬ পয়েন্ট) এবং সিলেট স্ট্রাইকার্স (৪ পয়েন্ট) এখনও প্লে-অফের দৌড়ে টিকে থাকলেও তাদের পথ অনেক কঠিন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২