সর্বশেষ বিপিএলের পুনরাবৃত্তি চান না রংপুর রাইডার্সের কোচ

ছবি: সংগৃহীত ।

গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। যার কোচিংয়ে আন্তর্জাতিক ট্রফিটি জিতেছে দলটি সেই মিকি আর্থারের অধীনেই এবারও বিপিএল মাতাবে রংপুর।

সর্বশেষ বিপিএলেও রংপুরের ডাকআউটে ছিলেন আর্থার। তবে ঘরোয়া টুর্নামেন্টের শিরোপা কখনো এনে দিতে পারেননি দক্ষিণ আফ্রিকার কোচ।

আজ বসুন্ধরা স্পোর্টস সিটিতে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হারার পর আর্থার বলেছেন, ‘আপনি সব সময়ই চাইবেন প্রথম থেকে প্রতিটি ম্যাচে জয় পেতে। গত বছর আমরা প্রথম আট ম্যাচে অপরাজিত ছিলাম, কিন্তু এরপর আর কোনো ম্যাচে জিততে পারিনি।

আমরা যেন খাদের কিনারায় পড়ে গিয়েছিলাম। আমরা অবশ্যই এবার এমন কিছু চাই না। ম্যানেজমেন্ট হিসেবে আমরা বসে আলোচনা করব যে গতবার কেন এমনটা হয়েছিল এবং এবার যেন তার পুনরাবৃত্তি না হয়।’

রংপুর রাইডার্স খুবই গোছানো এবং সুসংগঠিত দল জানিয়ে ম্যানেজমেন্টের প্রশংসা করেছেন আর্থার।

দক্ষিণ আফ্রিকা ও  অস্ট্রেলিয়ার সাবেক কোচ বলেছেন, ‘আমি এই ফ্র্যাঞ্চাইজিকে খুব পছন্দ করি। এটি একটি চমৎকার ফ্র্যাঞ্চাইজি। এখানকার মানুষগুলো অসাধারণ এবং মালিকপক্ষ থেকে শুরু করে ম্যানেজমেন্ট—সবার সঙ্গে কাজ করা সব সময়ই আনন্দের। এটি খুব সুন্দরভাবে পরিচালিত এবং সুসংগঠিত। এর অংশ হতে পেরে আমি গর্বিত।

আগামী ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে দ্বাদশতম বিপিএল শুরু হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২