রোজার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

রজব মাসের শেষ দিন আজ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশন ২০২৬ খ্রিস্টাব্দের (১৪৪৭ হিজরি) পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু।

সময়সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোররাত ৫টা ১২ মিনিট ও ইফতারির সময় ৫ টা ৫৮ মিনিট।

259001_1_1768899690 (1)

দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে ও ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন থেকে জানা গেছে।

রোজার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

চলুন জেনে নেওয়া যাক রোজার নিয়ত-

রোজার আরবি নিয়ত: نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

রোজার নিয়তের বাংলা উচ্চারণ

নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

রোজার নিয়তের বাংলা অর্থ

হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়্ত করলাম। তুমি আমার পক্ষ থেকে আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা পরহেজগার তথা খোদাভীরু হতে পার।’ (সূরা বাকারা : ১৮৩)।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন-ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা

উল্লাপাড়ায় ঘোল তৈরির কারখানায় জরিমানা : সাংবাদিক লাঞ্ছিত

যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

ট্রাম্পের সঙ্গে কেন দেখা করলেন মেসি?

দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন তেলের মজুত আছে

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানের নতুন হামলা

টঙ্গীতে বাসায় গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১০

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

১০

শ্রমিক হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

১১

চমক রেখে পাকিস্তান সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

১২