উল্লাপাড়ায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ রায়হানুল ইসলাম।
গত বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে তার প্রথম কর্মদিবস সম্পন্ন করেন।
জানা যায়, এর আগে তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সেখানেও সততা ও দক্ষতার সঙ্গে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে প্রশংসা অর্জন করেন।
মুহাম্মদ রায়হানুল ইসলাম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর ৩৬তম ব্যাচের একজন কর্মকর্তা।
উল্লাপাড়ায় যোগদানের পর তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেছেন।
প্রথম কর্মদিবসে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন ইউএনওর যোগদানে উপজেলায় প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী। তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন এবং জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, মাঠ প্রশাসনে অভিজ্ঞ এই কর্মকর্তা তার পূর্ববর্তী কর্মস্থলেও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।