ইসরায়েলিদের সন্ত্রাসী বা সন্ত্রাসীদের বংশধর মনে করতেন রানি এলিজাবেথ

প্রয়াত ব্রিটিশ রানি এলিজাবেথ। ছবি সংগৃহিত

প্রয়াত ব্রিটিশ রানি এলিজাবেথ ইসরায়েলিদের সন্ত্রাসী বা সন্ত্রাসীদের বংশধর মনে করতেন। ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রুভেন রিভলিন এমন দাবি করেছেন। গত রোববার লন্ডনে ইসরায়েলি বিশ্ববিদ্যালয় টেকনিওন-ইসরায়েল ইনস্টিটিউট অব টেকনোলজির ১০০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর জেরুজালেম পোস্ট

 রিভলিন বলেন, রানি কখনোই আন্তর্জাতিক কোনো অনুষ্ঠানের বাইরে কোনো ইসরায়েলি কর্মকর্তাকে তার প্রাসাদে প্রবেশ করতে দেননি। অন্যদিকে, রিভলিন বর্তমান রাজা তৃতীয় চার্লসকে একেবারেই বিপরীত ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেন এবং তাকে অত্যন্ত ‘বন্ধুত্বপূর্ণ এবং আন্তরিক’ বলে আখ্যা দেন।

তিনি আরও বলেন, রানি এলিজাবেথের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ছিল আমরা ইসরায়েলিরা প্রত্যেকেই হয় সন্ত্রাসী বা সন্ত্রাসীর বংশধর। এ কারণে আমাদের সঙ্গে তার সম্পর্ক কখনো সহজ ছিল না।

রিভলিন জানান, রাজা তৃতীয় চার্লস অনানুষ্ঠানিকভাবে দুবার ইসরায়েল সফর করেছেন। তবে রানি এলিজাবেথ তার দীর্ঘ ৭০ বছরের শাসনামলে কখনো ইসরায়েল সফর করেননি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১

হেডলাইন- মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

২

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৩

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

৪

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

৫

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৬

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৭

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৮

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৯

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

১১

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

১২