ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় নেয়ার প্রস্তাব পুতিনের

ছবি : সংগৃহীত ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে যাওয়া এবং সেগুলো সেখানে সংরক্ষণের জন্য তারা প্রস্তুত আছেন।

গতকাল শনিবার (৯ মে) মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, রাশিয়া এরআগে ২০১৫ সালে ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিয়ে এসেছিল এবং যদি প্রয়োজন হয় তাহলে এবারও তারা ইউরেনিয়াম নিয়ে আসতে প্রস্তুত।

২০১৫ সালে যুক্তরাষ্ট্র ও অন্যান্য শক্তিধর দেশের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী ইরান তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত ও এতে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক সংস্থাকে নজরদারি চালানোর সুযোগ দেয়। অপরদিকে ইরানের ওপর থেকে পশ্চিমারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়। কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এরফলে এটি ভেস্তে যায়।

পুতিন আরও জানিয়েছেন, বর্তমান যুদ্ধের সব পক্ষ সম্মত হয়েছে ইরান থেকে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হবে। কিন্তু যুক্তরাষ্ট্র তখন তাদের অবস্থান কঠোর করে। তারা শর্ত দেয় ইরান থেকে সরানো ইউরেনিয়াম শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই নিয়ে যেতে হবে। তখন ইরানও তার অবস্থান শক্ত করে ফেলে।

যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে রাশিয়া সার্বক্ষণিক যোগাযোগ রাখবে উল্লেখ করে পুতিন বলেছেন, তার আশা এ যুদ্ধ খু্ব শিগগিরই শেষ হবে। এদিকে পুতিনের এমন মন্তব্য নিয়ে ইরান তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি

হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ

২ হাজার টাকায় প্রশিক্ষণ, শেষে ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাওয়ার সুযোগ

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

১৬ বছরের শিল্পযাত্রায় বসছে জলেরধারার ‘চিত্রমেলা ২০২৬’

বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

উপাচার্য হিসেবে অধ্যাপক সায়েমকে পুনর্বহালে আন্দোলন কেন? যা বলছেন চুয়েট শিক্ষার্থীরা

রূপগঞ্জে কিশোর গ্যাং লিডার শ্রাবণসহ গ্রেপ্তার ৪

এবার বাড়ল লঞ্চের ভাড়া

একটি ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায়

১০

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১১

সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

১২