ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জবিতে বিক্ষোভ মিছিল

ছবি : সংগৃহীত।

ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ক্যাম্পাসের মূল ফটক থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি তাতীবাজার মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে এসে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেন।

মিছিলে শিক্ষার্থীরা 'জালো রে জালো, আগুন জালো', হাদির ওপর হামলা কেনো, প্রশাসন জবাব চাই', 'সন্ত্রাসীকে আস্তানা, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও', 'আমার ভাই হাসপাতালে, ইন্টেরিম কি করে' ইত্যাদি স্লোগান দিতে থাকে।

এসময় পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ওসমান হাদীর ওপর এই হামলা শুধু জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা হাদির ওপর হামলা নয় এই হামলা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হামলা। ৫ আগস্টের গনঅভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে গুপ্ত হামলা শুরু হয়েছে। আমরা ইন্টেরিম সরকারকে দ্রুত এই হত্যার বিচার নিশ্চিতের দাবি জানাই।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, এটা কোনভাবেই বিশ্বাসযোগ্য না। একটা গনঅভ্যুত্থানের পরে দিনে-দুপুরে একজন রাজনৈতিক কর্মীকে গুলি করা সম্ভব। ইন্টেরিম সরকার যে সংস্কারের কথা বলেছিলেন তা বাস্তবায়ন না হওয়ার ফলেই এই ঘটনা ঘটেছে। মানুষের জান-মালের নিরাপত্তা আজ হুমকির মুখে।আমরা অবিলম্বে এই সন্ত্রাসী হামলাকারীদের বিচারের দাবি জানাই।

উল্লেখ্য, আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

১০

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২