প্রাথমিকে ৯৮, মাধ্যমিকে ৭০ শতাংশ বই ছাপা শেষ

প্রাথমিকে ৯৮, মাধ্যমিকে ৭০ শতাংশ বই ছাপা শেষ

আগামী শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকের জন্য ৩১ কোটির বেশি নতুন বই ছাপাচ্ছে সরকার। ছাপাখানাগুলোতে পুরোদমে চলছে বই ছাপানোর কাজ।

বছরের প্রথম দিনই বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা। প্রাথমিক স্তরের ৯৮ শতাংশ বিনামূল্যের বই ছাপার কাজ শেষ। আর মাধ্যমিকের ৭০ শতাংশ ছাপানো হয়েছে। ১৫ ডিসেম্বরের মধ্যে সব বই ছাপানো শেষ হবে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকবোর্ড। তবে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন চারটি বই ছাপার কাজ এখনও শুরু হয়নি।

আগামী শিক্ষাবর্ষের জন্য ৩১ কোটির বেশি নতুন বই ছাপাচ্ছে সরকার। ছাপাখানাগুলোতে পুরোদমে চলছে বই ছাপানোর কাজ। এতে ব্যয় হচ্ছে এক হাজার ৮৭৯ কোটি টাকা।

এনসিটিবির সবশেষ তথ্য অনুযায়ী, প্রাথমিক পর্যায়ের ৯৮ শতাংশ বই ছাপার কাজ শেষ। মাধ্যমিকের ৭০ শতাংশ।সংশ্লিষ্টরা জানান, ২০ ঘণ্টা কাজ চলছে। চেষ্টা করছি যত দ্রুত সময়ের মধ্যে বইয়ের কাজ ১০০ শতাংশ শেষ করা যায়।

তবে আগামী শিক্ষাবর্ষের জন্য চতুর্থ এবং ষষ্ঠ শ্রেণিতে দুটি করে চারটি নতুন বই যুক্ত হচ্ছে। নতুন এই বইয়ের সংখ্যা দেড় কোটি। এসব বই ছাপা এখনও শুরু হয়নি।এ বিষয়ে মুদ্রণ মালিক সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান বলেন, ‘এখন পর্যন্ত তিন কোটি বই আটকা আছে। এছাড়া সরকারের নতুন করে চারটি নতুন বই যুক্ত করেছে। এতো বই এই সময়ে মধ্যে দিতে পারবে কি না এটা একটা বিষয়।’

সব বইয়ের ছাপার কাজ ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ হবে। বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা বই পাবে বলে জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক আবু নাসের টুকু।

তিনি বলেন, ‘প্রাথমিকের চেয়ে মাধ্যমিকের বইয়ের কাজ একটু দেরিতে শুরু হয়। তবে আমাদের যে পরিকল্পনা আছে সে অনুযায়ী অবশ্যই ডিসেম্বরে বই সরবরাহ করা।’এবার ১১৭টি ছাপাখানা বই ছাপানোর কাজ করছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১

কারচুপির সুযোগ নেই,সচেতন জনগনের জন্য দরকার সুষ্ঠু নির্বাচন: স্পিকার

২

১৯ মাসের মধ্যে বিশ্ববাজারে সর্বোচ্চ ডলারের দাম

৩

শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের জেরে পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান

৪

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

৫

১০০ দিনের কর্মপরিকল্পনায় প্রকাশ করলেন প্রধান তথ্য কমিশনার

৬

কেরু চিনিকলের বিএমআর প্রকল্পে স্পেয়ার পার্টস কেনাকাটায় ১০ দিনের ব্যবধানে তিন কোটি থেকে ছয় কোটি টাকার প্রস্তাব

৭

এসআরবি-১২ এর অভিযানে চুরি হওয়া গরু উদ্ধার, গ্রেফতার ৬

৮

রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

৯

সৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, কেনীয় নারীকে ১০০ বেত্রাঘাতের সাজা

১০

দিনে ১০-২০ টাকা আয় দিয়ে শুরু, আজ বিনোদনজগতের সফল মুখ মুনাওয়ার ফারুকী

১১

প্রাথমিকের পাঠ্যবই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।