সংসদে রাষ্ট্রপতির ভাষণ, বিরোধী দলের হট্টগোল-ওয়াক আউট

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেয়ার সময় ওয়াক আউট করে সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান বিরোধীদল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৩টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ভাষণ শুরু করলে প্রথমে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান না না না বলে প্রতিবাদ করতে থাকেন।

এর আগে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির আগমনের ঘোষণার সঙ্গে সঙ্গে বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ শুরু করেন। প্ল্যাকার্ড হাতে বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ শুরু করেন। পরে জাতীয় সংগীত শুরু হলে সবাই নীরবতা পালন করেন দাঁড়িয়ে।

এরপর রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিরোধীদলীয় সদস্যরা স্লোগান দিতে থাকেন। তারা টেবিল চাপড়ে প্রতিবাদ জানান। এর মধ্যে রাষ্ট্রপতি ভাষণ চালিয়ে যান।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিরোধীদলীয় সদস্যদের চুপ থাকার অনুরোধ করেন।

রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার বিষয়টি সাংবিধানিক বাধ্যবাধকতা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সংবিধানের বিধান ও জাতীয় সংসদের রেওয়াজ অনুসরণ করতে চাই। দয়া করে আপনারা খারাপ কোনো দৃষ্টান্ত স্থাপন করবেন না।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলা: সাবেক এমপি গোলাপকে জিজ্ঞাসাবাদের অনুমতি

৩ দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

সরকারের পাঁচ মাসেও পরিবর্তন আসেনি, ঘুষখোররা এখনও সক্রিয়: মির্জা ফখরুল

জাপানে ভূমিকম্পে মৃত বেড়ে ১৭, বিদ্যুৎ-পানির সংকট

সারে ভর্তুকির অর্ধেক সুবিধা পান বড় ভূমি মালিকেরা

মতামত দিতে সময় বাড়ানোর দাবি টিআইবির

২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারত পালানোর চেষ্টা, দুই কর্মকর্তা আটক

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থা, কী ঘটে অভিনেত্রীর সঙ্গে

ভিসি নিয়োগে প্রাধান্য ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের

শতকের ঘরে সবজি, কাঁচা মরিচ ৪০০ টাকা

১০

দুদকের নতুন সচিব হলেন সাইদুর রহমান খান

১১

শিক্ষার্থীদের আসল শত্রু হলো আরএসএস: রাহুল গান্ধী

১২