দিনে ৬ থেকে ৮ বার বিদ্যুৎ বিভ্রাট: জেনারেটরহীন হাসপাতালগুলোতে দুর্ভোগ চরমে

ছবি: সংগৃহীত

চলমান বিদ্যুৎ সংকটে ঢাকার বাইরের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় দিনে ৬ থেকে ৮ বার লোডশেডিং চলছে। ফলে তীব্র গরমে নাকাল রোগী ও চিকিৎসকরা। তৃণমূলের এসব স্বাস্থ্যসেবা কেন্দ্রে জেনারেটরের ব্যবস্থা না থাকায়, পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে।

জীবনের নিঃশ্বাস যেখানে বেঁচে থাকার শ্বাস খোঁজে, সেখানেই এখন নাভিশ্বাস। চলমান বিদ্যুৎ সংকটে আলোহীন অবস্থায় ধুঁকছে ঢাকার বাইরের স্বাস্থ্য কমপ্লেক্সগুলো। ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে ত্রাহী অবস্থা রোগীদের। সুই সিরিঞ্জের পাশে এখন হাতপাখা, আর বেডের পাশে মুঠোফোনের টর্চ।

ঘড়ির কাঁটায় তখন বেলা ৩টা। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ নেই ঘণ্টাখানেক। ৪ দিন ধরে ভর্তি আওয়াল মোল্লা জানালেন, দিনের চেয়ে রাতের অবস্থা আরও নাজুক। তিনি জানান, রাতে বিদ্যুৎ থাকে না, যাদিও আসে ১০/২০ মিনিট থেকে আবার চলে যায়।

প্রচণ্ড গরমে জ্বরটা আরও বেড়েছে ছয় বছরের জান্নাতের। লোডশেডিংয়ের সময় শহরের হাসপাতালে হয়তো জেনারেটরে মুক্তি মেলে। কিন্তু, এখানে সেই ব্যবস্থাও নেই। বিদ্যুৎ গেলে আর আসার খবর থাকে না।

এখানে বহির্বিভাগে লাইনে থাকা রোগীদের সাথে যারা আসেন তারাও যেনো রোগী হয়ে যান। মাসখানেক ধরে এমন অবস্থা চললেও খোঁজ নিচ্ছে না কেউ।

ভুক্তভোগীরা জানান, বাসায় বিদ্যুৎ নেই, হাসপাতালেও একই অবস্থা। বিদ্যুৎ না থাকায় গরমের কারণে অনেকে অজ্ঞান হয়ে যান।

কেবল সিঙ্গাইর নয়, রাজধানী ঢাকার আশপাশের মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিত্র প্রায় একই। দিনে ৬ থেকে ৮ বার লোড শেডিংয়ে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে জরুরি বিভাগ, প্যাথলজি ও অপারেশন থিয়েটারে।

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সৈয়দ ইমতিয়াজ আহমেদ বলেন, আমাদের হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা আসলে নেই। চিকিৎসার জন্য অনেক জরুরি রোগী আসেন। সেই জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা জরুরি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি লাখ ছাড়াল, মোট প্রাণহানি ৩০৭

১

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে নিয়োগ, এসএসসি পাসে আবেদনের সুযোগ

২

সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

৩

২১ জানুয়ারি থেকে শুরু হতে পারে ইউপি নির্বাচন

৪

রাজধানী থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার, যা জানা গেল

৫

অবশেষে আদালতের বিচারকের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন সেই মা

৬

চুয়েটে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন নতুন উপাচার্য

৭

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার

৮

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

৯

রূপপুরে প্রথম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া শুরু

১০

রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের মরদেহ

১১

সৌদিতে নিহতদের মধ্যে বাংলাদেশসহ কোন কোন দেশের নাগরিক আছেন?

১২