পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছবি: সংগৃহীত।

পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং জনগণের বন্ধু হিসেবে কাজ করবে- এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমান সরকার একটি দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক পুলিশ বাহিনী গড়ে তুলতে চায়।

আজ শনিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী সরকারের সময় অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকারের লক্ষ্য হলো জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশকে একটি সেবাধর্মী প্রতিষ্ঠানে রূপান্তর করা।

পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এই কমিশনের মাধ্যমে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মেধা ও জ্যেষ্ঠতাকে প্রাধান্য দেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ যেন ক্ষমতার অপব্যবহার না করে, বরং অপরাধীদের মনে ভয় এবং সাধারণ মানুষের মনে আস্থা তৈরি করে- সেই লক্ষ্যেই কাজ করছে সরকার।

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, রাষ্ট্র একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময়ে দায়িত্ব পালনে সততা, দক্ষতা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আইন, শৃঙ্খলা ও মানবিক আচরণের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আইনের চোখে সবাই সমান- সে রাজনৈতিক কর্মী হোক বা প্রান্তিক কৃষক। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার।

ডিজিটাল যুগে সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারে পারদর্শী হতে হবে এবং অপরাধ তদন্তে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

দুর্নীতি থেকে দূরে থাকার জন্য পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পোশাক নিয়ে অসন্তোষ রয়েছে। এ বিষয়ে সর্বস্তরের কর্মকর্তাদের মতামত নিয়ে সরকার পুরোনো ঐতিহ্যবাহী পোশাকে ফিরে যাওয়ার বিষয়টি বিবেচনা করছে। এ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে বলে তিনি আশ্বাস দেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ

জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে বাংলাদেশ: বন ও পরিবেশ প্রতিমন্ত্রী

অপু বিশ্বাসসহ তিন দেশের শিল্পী নিয়ে ‘শিকার’ শুরু

‘জোর করে কি ফলাফল খারাপ করানো যায়, জোর করে কি পাস করানো যায়’

ভারতের ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ

ফেসবুকে অপছন্দের ব্যক্তি, আনফ্রেন্ড না করেও তার পোস্ট এড়িয়ে যাওয়ার উপায়

রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ হামলা, নিহত ১৩

দেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের গহনার দাম, ভরি কত?

কুষ্টিয়ার জোড়া লাগা দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো সরকার

১০

সরাসরি ২০২৭ বিশ্বকাপ নিশ্চিত হলো বাংলাদেশের

১১

হাইকোর্টের নির্দেশনায় মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ডিএমটিসিএলের নানা পদক্ষেপ

১২