দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ১৪

দক্ষিণ সুদানে একটি বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। দেশটির রাজধানীর কাছে এ দুর্ঘটনা ঘটেছে। 

সোমবার (২৭ এপ্রিল) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ সুদানের রাজধানীর উপকণ্ঠে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। 

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার একটি সেসনা বিমান দুর্ঘটনায় পড়েছে। এতে বিমানের ১৩ জন যাত্রী এবং পাইলটসহ সবাই নিহত হয়েছেন।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়া ও দৃষ্টিসীমা কমে যাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের মধ্যে দুজন কেনিয়ার নাগরিক ছিলেন। এছাড়া বাকিরা সবাই দক্ষিণ সুদানের নাগরিক। 

বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলটি রাজধানী জুবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। সেখানে তথ্য সংগ্রহ এবং জরুরি সেবা কার্যক্রমে সহায়তার জন্য একটি দল পাঠানো হয়েছে। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুর্ঘটনাস্থলে বিমানটির ধ্বংসাবশেষে আগুন জ্বলতে দেখা গেছে। এতে ভিডিওতে দেখা যায়, এলাকাটি পাহাড়ি এবং কুয়াশাচ্ছন্ন ছিল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

১০

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

১১

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

১২