সুষ্ঠু নির্বাচনেই জনগণের সরকার সম্ভব: জামায়াত আমির

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশের মানুষের দুঃখ–কষ্ট বুঝবে। তিনি বলেন, জালিয়াতির মাধ্যমে সরকার গঠিত হলে সেই সরকার জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না।

বৃহস্পতিবার ঢাকা-১৫ আসনে ভোট দেওয়ার পর তিনি জানান, বেশির ভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল। তবে মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের ভয়ভীতি ও হস্তক্ষেপের অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, পরে সেনাবাহিনীর একজন কর্মকর্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং সুষ্ঠু ভোটগ্রহণের আশ্বাস দেন। ভোট শেষে গণনার সময়ও যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সে দাবি জানান তিনি। শান্তিপূর্ণ পরিবেশে সবাই যেন নির্ভয়ে ভোট দিতে পারেন- এটাই তাঁর প্রত্যাশা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ

১

চাকরি দিচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

২

ভারতে উত্তাল বিশ্ববিদ্যালয়, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

৩

চুয়েটে উপাচার্য পুনর্বহালের আন্দোলন: শাটডাউনে শিক্ষার্থীরা, শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতিতে

৪

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’

৫

ঘেরের পাড়ে মিলল শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ

৬

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

৭

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

৮

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন জমা দিলেন ছোট ভাই ফয়সল আমীন

৯

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

১০

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩

১১

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১২