হামজার সেরা একাদশে নেই পেলে-ম্যারাডোনা, আছেন যারা

ছবি : সংগৃহীত।

ক্রীড়াঙ্গনে বর্তমানে সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারের আগমনে বদলে গেছে দেশের ফুটবলের চিত্র, মৃতপ্রায় ফুটবল আবার উজ্জীবিত হয়েছে। তার আগমনের পর সমিত সোম, জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলাম ও কিউবা মিচেলের মতো প্রবাসী তরুণদের উত্থানে সমর্থকদের মাঝেও ফিরেছে নতুন উদ্দীপনা।

হামজা জানান, তার দলে কোচ হবেন পেপ গার্দিওলা। গোলরক্ষক হিসেবে তিনি রেখেছেন ম্যানুয়েল নয়ারকে। রক্ষণভাগে তার ভরসা দানি আলভেজ, পাওলো মালদিনি, ভার্জিল ফন ডাইক আর রবার্তো কার্লোস। মধ্যমাঠে হামজা বেছে নিয়েছেন জিনেদিন জিদান, আন্দ্রেস ইনিয়েস্তা এবং কান্তে। আক্রমণভাগে দুই প্রান্তে থাকছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। মূল স্ট্রাইকার হিসেবে থাকছেন রোনালদো নাজারিও। 

এই উজ্জ্বল সময়েই সম্প্রতি একটি সাক্ষাৎকারে হামজা জানালেন তার পছন্দের সর্বকালের সেরা স্বপ্নের একাদশ। তবে ৪-৩-৩ ফরমেশনে সাজানো তার পছন্দের একাদশে জায়গা হয়নি দুই প্রয়াত কিংবদন্তি পেলে ও ডিয়েগো ম্যারাডোনার। তবে তার পছন্দের একাদশে ঠিকই জায়গা করে নিয়েছেন সময়ের দুই মহাতারকা লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো।

হামজার একাদশে মূলত গেল শতাব্দির শেষ আর চলতি শতাব্দির খেলোয়াড়রাই প্রাধান্য পেয়েছেন। তিনি যেসব খেলোয়াড়ের খেলা সরাসরি দেখেছেন, তাদেরই দলে রেখেছেন। পেলে, ম্যারাডোনা কিংবা ইয়োহান ক্রুইফদের মতো সর্বকালের অন্যতম সেরাদের তাই জায়গা মেলেনি এই একাদশে।

হামজার পছন্দের সর্বকালের সেরা একাদশ–

গোলরক্ষক: ম্যানুয়েল নয়ার (জার্মানি)

রক্ষণ: দানি আলভেজ (ব্রাজিল), পাওলো মালদিনি (ইতালি), ভার্জিল ভ্যান ডাইক (নেদারল্যান্ডস), রবার্তো কার্লোস (ব্রাজিল)। 

মাঝমাঠ: জিনেদিন জিদান (ফ্রান্স), আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন), কান্তে (ফ্রান্স)

ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল), লিওনেল মেসি (আর্জেন্টিনা) ও রোনালদো নাজারিও (ব্রাজিল)। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্ত

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট

হামের উপসর্গে ৪ আরও শিশুর মৃত্যু

৮ বছর আগে ডিভোর্স হয়েছে অভিনেত্রী মীমের

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ কমছে, শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্র

উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৩০

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

ঘটবে মহাজাগতিক ঘটনা, ৬ মিনিট ২৩ সেকেন্ড অন্ধকারে ডুববে যেসব শহর

১০

বাবাকে হারানোর পর মেসির বর্তমান অবস্থা জানালেন ইন্টার মায়ামি কোচ

১১

চুরির অভিযোগে আটক, পরে পিটুনিতে যুবকের মৃত্যু

১২