পটুয়াখালীতে সাইবার মামলায় কারাগারে উপ-খাদ্য পরিদর্শক

ছবি: সংগৃহীত।

পটুয়াখালীর বাউফলে মো. অলিউল্লাহ (৪৪) নামের এক সাময়িক বরখাস্ত হওয়া উপ-খাদ্য পরিদর্শককে সাইবার সুরক্ষা আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২০ মে) জেলা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন অলিউল্লাহ। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট নওরিন করিম জামিন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মো. অলিউল্লাহ উপজেলা নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে ও মির্জাগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উপ-খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। গতমাসে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়ার পর তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছিলো। এছাড়া তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে আরেকটি মামলা চলমান রয়েছে।

জানা গেছে, আবু সাঈদ ইছা ওরফে শারীফ তালুকদার নামের এক ব্যক্তি ও তার পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা, মানহানিকর ও আপত্তিকর তথ্য প্রচারের অভিযোগে গত ১০ মে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে অলিউল্লাহর বিরুদ্ধে একটি মামলার আবেদন করেন ভুক্তভোগী। ট্রাইব্যুনালের বিচারক শারমিন জাহান মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য বাউফল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। পরে তদন্ত শেষে গত ১৪ মে বাউফল থানায় সাইবার সুরক্ষা আইনের অলিউল্লাহ'র বিরুদ্ধে মামলা রুজু হয়। যাহার মামলা নং-৩৫ তারিখ- ১৪/০৫/২০২৬। ওই মামলায় আজ জামিন আবেদন করলে নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

ভুক্তভোগী আবু সাঈদ ইছা জানান, অলিউল্লাহ একাধিক ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে তার পরিবার ও স্থানীয় বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করছেন। একাধিকবার সতর্ক করা হলেও তিনি অপপ্রচার অব্যাহত রাখেন। নিজের পরিবারের সুরক্ষার জন্য তিনি মামলা করেছেন। 

অভিযুক্ত অলিউল্লাহ কারাগারে থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে তার পরিবারের দাবি, তার বিরুদ্ধে করা সকল অভিযোগ মিথ্যা। 

মির্জাগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জাকির হোসেন বলেন, অলিউল্লাহর সাময়িক বরখাস্তের আদেশ বহাল রয়েছে এবং তার বেতন-ভাতা বন্ধ আছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলেও জানান তিনি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে মামলা রুজু করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলমান আছে। বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

২

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৩

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

৪

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

৫

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

৬

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

৭

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

৮

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

৯

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

১০

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১২