গাজা থেকে ইসরায়েলে একের পর এক রকেট ছুড়ল ফিলিস্তিনি যোদ্ধারা

ছবি সংগৃহিত।

গাজা থেকে প্রায় ১০টি রকেট ছুড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এসব রকেটের হামলায় ইসরায়েলের আশকেলন এবং গ্যান ইয়াভনে কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তিনজন সামান্য আহত হয়েছেন। খবর আল জাজিরা 

রোববার (৬ এপ্রিল) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মধ্য গাজার দেইর আল বালাহ থেকে  অন্তত ৫ থেকে ১০টি রকেট ছোড়া হয়েছে। যেগুলো তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করেছে। 

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচটি রকেটের মধ্যে একটি রকেট আটকানো সম্ভব হয়নি। এতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন আহত হয়েছে। বর্তমানে ক্ষেপণাস্ত্রের বিস্তার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত তথ্য পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। সঙ্গে সেখানে এক মাস ধরে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে দখলদাররা। এতে সেখানকার পরিস্থিতি ‘দমবন্ধকর’ হয়ে পড়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

১

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

২

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৩

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৪

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৫

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৬

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

৭

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

৮

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৯

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

১০

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

১১

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

১২