ভারতের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করবে পাকিস্তান

ছবি : সংগৃহীত।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পরেই ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন পাকিস্তানের যুব দলের কোচ সরফরাজ আহমেদ। তবে সেটা ছিল মৌখিক। এবার নাকি আনুষ্ঠানিকভাবে অভিযোগ করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

অভিযোগ করতে চাওয়ার বিষয়টি নিজেই জানিয়েছেন পিসিবির সভাপতি মহসীন নাকভি।

দীর্ঘ ১৩ বছর পর যুব এশিয়া কাপ শিরোপা জেতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ক্রিকেটারদের জন্য অভ্যর্থনার আয়োজন করেন। সেই অনুষ্ঠানেই এসিসির সভাপতি নাকভি বলেছেন, ‘অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের ক্রিকেটারদের উত্তেজিত করছিল ভারতীয় খেলোয়াড়রা। 

এই ঘটনায় আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানাবে পাকিস্তান। রাজনীতি ও ক্রীড়াকে সব সময় আলাদা রাখা উচিত।

দুবাইয়ে আইসিসির ক্রিকেট একাডেমির ফাইনালে বেশ কয়েকবারই দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি করতে দেখা গেছে। সেই তর্কে কে জিতেছে আর কে হেরেছে সেটা জানা না গেলেও ভারতকে ১৯১ রানে হারিয়ে ট্রফি জেতে পাকিস্তান। 

জয়ের পরেই কোচ সরফরাজ জানান, ভারতের ক্রিকেটাররা খেলার পরিপন্থী আচরণ করেছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘ফাইনালে ভারতের আচরণ যথাযথ ছিল না।

তাদের আচরণ ক্রিকেটের চেতনার পরিপন্থী ছিল। তা সত্ত্বেও, আমরা স্পোর্টসম্যানশিপে জয় উদযাপন করেছি। ক্রিকেট সব সময় সঠিক চেতনায় খেলা উচিত। ভারত যা করেছে তাতে তাদের নিজস্ব কর্মকাণ্ডের প্রতিফলন ঘটেছে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

২

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৩

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

৪

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

৫

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

৬

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

৭

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

৮

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

৯

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

১০

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১২