সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর

ছবি সংগৃহিত।

কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়েছেন, এই উত্তেজনা বৃদ্ধি পেলে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে

মঙ্গলবার, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাম শহরে বন্দুকধারীর গুলিতে ২৬ জন পর্যটক নিহত হন। ভারত বলেছে যে এই হামলাটি পাকিস্তান-সমর্থিত জঙ্গিরা চালিয়েছে, অন্যদিকে ইসলামাবাদ দায় অস্বীকার করেছে।

এরপর গতকাল শুক্রবার ভারত এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) উভয় পক্ষের মধ্যে গোলাগুলির পর আসিফ বলেছেন, ‘ভারতের নেয়া যেকোনো পদক্ষেপের প্রতিক্রিয়া হিসাব করবে পাকিস্তান।’ তিনি বলেছেন, ‘সর্বাত্মক আক্রমণের ক্ষেত্রে ... অবশ্যই একটি সর্বাত্মক যুদ্ধ হবে।’ তবে তিনি আশা আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান করা যেতে পারে বলেও আশা প্রকাশ করেছেন।

আসিফ ইঙ্গিত দিয়েছেন, ভারত কোনও প্রমাণ ছাড়াই ‘সাজানো’ অভিযানে গুলি চালানোর ঘটনা ‘মঞ্চস্থ’ করেছে।

অন্যদিকে হামলার সঙ্গে পাকিস্তানকে জড়িত করার ভারতীয় প্রচেষ্টার প্রতিক্রিয়ায় পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সকল ধরণের সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করা হয়েছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটকদের জন্য সৌদি আরবের নতুন ‘প্যাকেজ ভিসা’ পাইলট প্রকল্প চালু

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, প্রতিবেদন দাখিল ২১ জুলাই

সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেয়ার দাবি রেহানা আক্তার রানুর

নাজাফ বিমানবন্দরে খামেনির মরদেহ গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘদিনের স্বৈরশাসনের চূড়ান্ত পরিণতি: জাহেদ উর রহমান

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

১০

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

১২