পুলিশ কনস্টেবলকে রাজকীয় বিদায় জানালেন ওসি

দীর্ঘ ৩৯ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন পাবনার ভাঙ্গুড়া থানার পুলিশ  কনস্টেবল লক্ষণ কুমার পাল। এ সময় ফুলে সজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয় তাকে।

শনিবার দুপুরে এ বিদায় সংবধর্নার আয়োজন করেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মোস্তাফিজুর রহমান।

এ সময় থানার ওসি (তদন্ত) আরিফুল ইসলাম, এসআই সুব্রত সাহা, এসআই রেজাউল করিম ও এসআই এরশাদসহ থানার সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, লক্ষণ কুমার পাল ১৯৮৬ সালে পুলিশ কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শেষ পর্যায়ে ভাঙ্গুড়া থানায় কর্মরত ছিলেন। তিনি ভাঙ্গুড়া পৌর সদরের কালীবাড়ি মহল্লার বাসিন্দা।

বিদায়ী কনস্টেবল লক্ষণ কুমার পাল বলেন, 'স্যারদের বিদায়ী সংবর্ধনাটি জীবনের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এভাবে আমাকে বিদায় দেওয়া হবে তা কখনও ভাবিনি।'

ভাঙ্গুড়া থানার ওসি এস.এম মোস্তাফিজুর রহমান বলেন, 'অবসরকে স্মরণীয় করে রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বিদায় বেলায় তার মুখে হাসি ফোটাতে পেরে আমরাও আনন্দিত।'


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপগঞ্জে ‎বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ, আটক ৬

১

মাছ-মুরগির দামে কিছুটা স্বস্তি, ডিমে উল্টো চিত্র

২

আদালতের সুস্পষ্ট নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে চলার সুযোগ নেই

৩

ডিএমপিতে রদবদল: ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

৪

প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা

৫

জাতিসংঘে তারেক রহমান ‘স্বল্পোন্নত দেশ’ থেকে উত্তরণের অপেক্ষা, সমৃদ্ধ-স্বনির্ভর-কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা

৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে থেকে অস্কারজয়ী অভিনেতা-রাজনীতিকসহ গ্রেপ্তার অন্তত ৩০

৭

সূত্রাপুরে পেট্রল ঢেলে ঘরে আগুনের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু

৮

একই মঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর ইতিহাস

৯

ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সিনেমার ভিডিও দিয়ে যা বলল ইরান (ভিডিও)

১০

অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

১১

২৬ চারে সাজানো ১৮২ রানের ইনিংসে হেইলি ম্যাথিউসের ইতিহাস

১২