বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়া গ্রেপ্তার

ছবি সংগৃহিত।

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দর থেকে রোববার (১৮মে) অভিনেত্রীকে আটক করা হয়।  আটকের পর বিমানবন্দরে চলে জিজ্ঞাসাবাদ। ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানিয়েছে থাইল্যান্ড যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে।

নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় রয়েছে। তবে সেই মামলায় এখনো তাকে গ্রেফতার দেখানো হয়নি বলে জানিয়েছেন ভাটারা থানার ওসি মাজাহারুল ইসলাম।

ওসি মাজাহারুল ইসলাম জানান, নুসরাত ফারিয়াকে এখনো গ্রেফতার দেখানো হয়নি। তাকে ডিবিতে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা তা দেখা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। এ ব্যাপারে কাজ চলমান রয়েছে।

অন্যদিকে, অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় ব্যক্তিজীবন কেন্দ্র করেও নুসরাত ফারিয় আলোচনায় থাকেন। বাংলাদেশ এবং কলকাতার সিনেমায় নিয়মিত অভিনয় করলেও তাকে দীর্ঘদিন পর্দায় দেখা যায়নি। তবে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বীন ৩’তে তাকে নতুন করে দেখা যায়। সিনেমায় অভিনয় করে সবার নজর কাড়েন নুসরাত ফারিয়া। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২