এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি: সালমার আবেগঘন বার্তা

ছবি : সংগৃহীত।

বাংলা সংগীত অঙ্গনের পরিচিত কণ্ঠশিল্পী সালমা আক্তার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ব্যক্তিগত ভাবনা ও অভিজ্ঞতা শেয়ার করেন। সম্প্রতি ফেসবুকে দেওয়া তার একটি আবেগঘন স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তিনি। সেখানে অর্থ, সম্পর্ক এবং মানুষের স্বার্থপরতা নিয়ে নিজের উপলব্ধির কথা তুলে ধরেছেন এই তিনি।

স্ট্যাটাসে সালমা লিখেছেন, ‘নিজের টাকাপয়সা নিজের কাছে রাখুন। কাউকে নিজের ভেবে দিয়ে দেবেন না? নিজের স্বার্থ হাসিল হলে আপনাকে চিনবে না। সমাজে এমন মানুষের অভাব নাই। মানুষের জন্য কিছু করলে তার অভাব হয় না। আল্লাহ ১০গুণ বাড়িয়ে দেয়। মনে রাখতে হবে বংশ একটা ফ্যাক্ট।’ তার ভাষায়, কখনো কখনো সম্পর্কে প্রধান হয়ে দাঁড়ায় অর্থ।

তবে মানুষের জন্য ভালো কিছু করলে তা কখনো বৃথা যায় না বলেও উল্লেখ করেছেন তিনি। সালমা মনে করেন, কারও উপকার করলে আল্লাহ তার প্রতিদান দেন। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, ‘পৃথিবীর সব মানুষ এক রকম নয়। যেমন হাতের পাঁচটি আঙুল সমান নয়। আমার এই ছোট জীবনে অনেক কিছুই শিখলাম।’

নিজের জীবনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন এই সংগীতশিল্পী। সালমা প্রিয় মানুষদের পরামর্শ দিয়ে আরও লিখেছেন, ‘তাই প্রিয় মানুষদের বলি ভেবে করবেন কাজ, কিছু মানুষ জন্ম নেয়, অন্যের ঘাড়ে পা দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করে, সমাজে ভাব প্রকাশ করে সে বিশাল কিছু অর্জন করেছে। আসলে আসা আর যাওয়ার মাঝে জীবন। বাকি সব ফাঁকি।’

তবে কাকে উদ্দেশ করে এই ফেসবুক স্ট্যাটাস লিখেছেন, সেটা উল্লেখ করেননি তিনি। অভিমান ভরা এই স্ট্যাটাসে তিনি জীবনের নানা উপলব্ধির কথা জানিয়েছেন। স্ট্যাটাসের শেষাংশে জীবনের ক্ষণস্থায়িত্বের কথাও তুলে ধরেন সালমা। তিনি লিখেছেন, ‘অনেক শক্তিশালী মানুষও একদিন দুর্বল হয়ে পড়ে। আপন ঠিকানায় সবাইকে ফিরতে হবে। এত অহংকারের কিছুই নাই। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, হায়রে দুনিয়া!’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ ভিডিও বার্তা মোদির

একদিনে ঢুকে পড়ল ৫০ হাজার মানুষ, নিহত বেড়ে ১৮

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জনকে উদ্ধার

সরিষার মধ্যে ভূত আছে, তাড়াতে পারবে না এই সরকার: বিরোধীদলীয় নেতা

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে

ফেনী সীমান্তে বিজিবির যৌথ অভিযান, ইয়াবা উদ্ধার

রাজধানীর ইমারত বিধিমালা পর্যালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি

নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি

১০

তীব্র গ্যাস সংকটে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে ভোগান্তি

১১

গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১২