ওয়ান-ইলেভেনের ভয়াবহ পরিণতি বেশী ভোগ করেছে বিএনপি- মির্জা আব্বাস

সংগৃহিত ছবি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ওয়ান-ইলেভনের ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি। সে সময় খালেদা জিয়াকে নির্মমভাবে হত্যার চেষ্টাও করা হয়েছিল। 

শুক্রবার (২৪ জানুয়ারি) নয়াপল্টনে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর দোয়া-মাহফিলে এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘বিএনপিকে ভারতের দালাল বা আওয়ামী লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে। যারা দলটিকে ভিন্নশিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন তাদের পরিণতি ভালো হবে না।’

নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি। এতে বিএনপি ঈর্ষান্বিত নয়। যারা এমন মন্তব্য করছেন তারা জাতির শত্রু।’ এ সময় ভুল বার্তা দিয়ে দেশকে বিভক্তের চেষ্টা না করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়া পরিবারকে কঠিন পরিণতি ভোগ করতে হয়েছে।’

এ সময় বিএনপিকে দোষারোপ করা থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি।

 

বিনিউজ/এলএ


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

১

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে লড়ছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া

২

হানিফসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

৩

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

৪

আবারো বাড়ল ইলিশের দাম, আড়তে কেজি কত?

৫

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী

৬

সাতক্ষীরায় মাদক কারবারিকে গ্রেপ্তারে গিয়ে পুলিশ অবরুদ্ধ, আটক ৩

৭

কমলো সোনার দাম

৮

বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা

১০

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

১১

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১২