সীমান্ত দিয়ে যেন কোনো অপরাধী পালাতে না পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত।

কোনো অপরাধী যেন দেশের সীমান্ত দিয়ে পালাতে না পারে সেদিকে বিজিবি সদস্যদের কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানায় শহীদ শাকিল আহমেদ হলে বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারে, সেদিকে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। সীমান্তে চোরাকারবারিদের আইনের আওতায় আনতে হবে। সীমান্তে আইন রক্ষার্থে জেলা প্রশাসনের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সামনে জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে সকল ধরনের প্রস্তুতি এবং প্রশিক্ষণ নেয়ার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক রক্ষায় কৌশলী ভূমিকা পালন করার জন্য বিজিবি সদস্যদের পরামর্শ দেন তিনি। 

তিনি বলেন, আপনারা জানেন সামনে নির্বাচন কিন্তু সময় খুব কম। এই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হয় সেজন্য আপনাদের সকল প্রস্তুতি নিতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। আমি বিশ্বাস করি আপনারা এই জাতিকে একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন।  সীমান্তে চোরাকারবারী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, সীমান্ত দিয়ে কোনো মাদক প্রবেশ করবে না।

স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা আদায় করতে হবে। যে সকল কর্মকর্তা কর্মচারীরা ও মাদককারবারী সাহায্য করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কাউকে ছাড় দেওয়া যাবে না।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাসের দাম কমল

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান

নতুন আইজিপি আলী হোসেন ফকির

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের তারিখ ঘোষণা

আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ফ্যামিলি কার্ড’ কীভাবে পাবেন? আবেদনে যা যা লাগবে

ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক হোসেন

সুপার এইটের হাইভোল্টেজ ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড

গ্রাম আদালত বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

১০

চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব

১১

যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন: মির্জা ফখরুল

১২