সিনেমায় সিগারেট দৃশ্য থাকলে পুরস্কার নয়: ফারুকী

দেশের বেশ কিছু গণমাধ্যমে সম্প্রতি সংবাদ প্রকাশিত হয় যে, চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে সেই চলচ্চিত্রকে জাতীয় পুরস্কারের জন্য অযোগ্য ঘোষণা করা হবে। এর পর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা দেখা গেছে।

এ বিষয়ে সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক মাধ্যমে এক পোস্টে এটাকে ‘ফটোকার্ড সন্ত্রাস’ বলে উল্লেখ করে কড়া সমালোচনা করেছেন। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি সরকারের কেউ না। ফলে সরকারকে রক্ষা করা আমার দায়িত্বও না। কিন্তু ফটোকার্ড সন্ত্রাস দেখে একটা কথা বলতেই হচ্ছে, হাতেগোনা দু-একটি প্ল্যাটফর্‌ম (সংবাদ মাধ্যম) ছাড়া অধিকাংশ প্ল্যাটফর্মকে অবিশ্বাস করা এখন সবার ঈমানী দায়িত্ব হয়ে গেছে।’

ফারুকী জানান, এই খবরটি দেখার পরপরই তিনি নিশ্চিত ছিলেন এটি একটি সাজানো ঘটনা। সাবেক উপদেষ্টার কথায়, ‘এই সরকার এখনও চেয়ারে বসতেই পারল না। আর এরকম দ্রুততার সাথে এই রকম ছোট একটা কাজ করে ফেলবে? সরকার যন্ত্রের গতি ভেতর থেকে দেখার অভিজ্ঞতা থেকে আমি জানতাম এটা অসম্ভব।’

বিষয়টি নিশ্চিত হতে তিনি তথ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করলে জানতে পারেন, এমন কোনো সিদ্ধান্ত তো দূরের কথা, এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি। প্রকৃত ঘটনা ব্যাখ্যা করে তিনি বলেন, ‘একটি ধূমপানবিরোধী প্রতিষ্ঠান একটি আলোচনা অনুষ্ঠানে এমন দাবি জানিয়েছিল। কিন্তু সেই দাবিকে এমন কায়দায় একটি ফটোকার্ডে রূপান্তর করা হয়েছে যাতে সাধারণ মানুষের মনে হয় ঘটনাটি ইতোমধ্যে ঘটে গেছে।’ 

সাম্প্রতিক সময়ে ভুয়া ফটোকার্ডের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর প্রবণতাকে ‘ফটোকার্ড সন্ত্রাস’ হিসেবে আখ্যা দিয়েছেন ফারুকী। তিনি লেখেন, ‘ফটোকার্ড এবং ভুয়া ভিডিও রিপোর্ট এমন জায়গায় চলে গেছে যে মানুষের এখন একটা থাম্বরুল (বুড়ো আঙুল) করার সময় আসছে ‘যাহা পড়িব, যাহা দেখিব, কিছুই বিশ্বাসিবো না’। গত কয়দিনে অন্তর্বর্তী সরকার নিয়ে যে পরিমাণ গাঁজাখুরি গল্প উৎপাদন করা হয়েছে সেটা নিয়ে কেউ একটা ফ‍্যাক্টচেক করেন, দেখতে পারবেন অবস্থা।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২