নতুন সিনেমার খবর দিলেন নিরব

ছবি সংগৃহিত।

নতুন সিনেমার খবর দিলেন চিত্রনায়ক নিরব। সিনেমার নাম 'গোলাপ'। অনিক বিশ্বাসের চিত্রনাট্যে গোলাপ সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা সামছুল হুদা।

দিনের শুরুতেই সিনেমার ঘোষণা প্রসঙ্গে চিত্রনায়ক নিরব বলেন, কর্মজীবী মানুষদের জীবন শুরুই হয় সকাল বেলা। যারা সকাল সকাল নিজেদের জীবিকার তাগিদে বাসা থেকে বের হয়ে যান সেসব কর্মীজীবী মানুষদের কথা চিন্তা করেই সকাল ৯টার দিকে ফার্স্ট লুক পোস্টার উন্মোচন করা। কর্মীজীবী মানুষদের সঙ্গেই শুরু হোক আমাদের এই সিনেমার জার্নি।

গোলাপ প্রসঙ্গে নিরব বলেন, ‘গোলাপ নামে এক নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। রাজনৈতিক পটভূমির গল্প। এমন গল্পে আমাকে আগে দেখা যায়নি। আমার চরিত্রটাও বেশ চ্যালেঞ্জিং। এ সময় দর্শক যেমন ভিন্নধর্মী গল্প দেখতে চান, এটি তেমনই।' আগামী ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। এই কাজটি নিয়ে আমি খুব আশাবাদী।’

জানা গেছে, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে সিনেমাটির শুটিং শুরু হবে। ঢাকা, সৈয়দপুরের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হবে। এরপর আসছে ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন পরিচালক।

সিনেমাটি প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা সামছুল হুদা বলেন, ‘এখনই সিনেমাটি সম্পর্কে তেমন কিছু বলতে চাই না। শুধু এতটুকু বলতে চাই, সাসপেন্স থ্রিলার গল্পের সিনেমা হতে যাচ্ছে এটি।’

এছাড়া সিনেমার নায়িকা অন্যান্য অভিনয়শিল্পীদের নাম শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানান তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম

ঢাবি ছাত্রদল নেতা হামিমের অব্যাহতি প্রত্যাহার

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

বগুড়ায় যমুনা নদীতে নৌকা ডুবে ৯ যাত্রী নিখোঁজ

চুক্তিতে পৌঁছাতে কোনো তাড়া নেই: ট্রাম্প

এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার আভাস

১০

ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

১১

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে ২৭ কি.মি. জমি দিলো শুভেন্দুর সরকার

১২