শুটিংয়ের ভিডিও দিয়ে ডলার আয়, প্রশ্ন তুললেন নিলয়

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা নিলয় আলমগীর সোশ্যাল মিডিয়ায় শুটিং সেটের ভিডিও প্রকাশ করে অর্থ আয়ের প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন— `পারিশ্রমিক নেওয়ার পরেও যারা নাটকের ‘বিহাইন্ড দ্য সিন’  ভিডিও দিয়ে ডলার কামানোর চেষ্টা করেন, এটা কতটা নৈতিক?’

নিজের ফেসবুক পোস্টে নিলয় লিখেছেন, ‘নাটকের প্রযোজক বা চ্যানেল মালিক টাকা ইনভেস্ট করে নাটক বানান। ইউটিউব, ফেসবুক, টিভি ও ব্র্যান্ডিংয়ের মাধ্যমে সেই টাকা তুলতে হয়। এর বিপরীতে অভিনয়শিল্পী থেকে শুরু করে পরিচালক, সহকারী পরিচালক, সিনেমাটোগ্রাফার, প্রোডাকশন, লাইটগ্রাফার, মেকআপ, হাউস, স্ক্রিপ্টরাইটার, ফটোগ্রাফার—সকলেই পারিশ্রমিক নেন।

পারিশ্রমিক নেওয়ার পরেও অনেকে শুটিং চলাকালীন ভিডিও শুট করে নিজের ফেসবুক আইডি বা পেজে পোস্ট করেন। কেউ কেউ বলেন, প্রমোশন করছেন। প্রশ্ন হলো—এই প্রমোশন প্রযোজকের জন্য কতটা লাভজনক? প্রমোশন দরকার হলে প্রযোজকই সেটা ঠিক করবেন।’

তাঁর ভাষ্য, ‘শুটিং ইউনিটের কেউ কেউ সিক্রেট চ্যানেল খুলে ফেলেছেন। কেউ নিজেরা ভিডিও সংগ্রহ করছেন, কেউবা শিল্পীদের আইডি থেকে কনটেন্ট সংগ্রহ করে সেখানে দিচ্ছেন। এতে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রযোজকরাই।’

এমন পরিস্থিতিতে নিলয়ের প্রশ্ন, ‘এখন যদি কোনো প্রযোজক আইনি পদক্ষেপ নেন, তাহলে বিপদে পড়বেন কারা?’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

১

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

২

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

৩

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

৪

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৫

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

৬

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

৭

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৮

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৯

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

১০

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

১১

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

১২