চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

ছবি সংগৃহিত।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে মহারণ। 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ফাইনালে নেই নিউজিল্যান্ডের বোলিং অ্যাটাকের মূল অস্ত্র ম্যাট হেনরি। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিংয়ে পাওয়া চোটে ছিটকে গেছেন এই ডানহাতি পেসার। তার বদলে একাদশে নেয়া হয়েছে নাথান স্মিথকে। অন্যদিকে ভারত মাঠে নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে।

চলতি টুর্নামেন্টে দুই দলের দেখা হয়েছে একবার। সেই ম্যাচে জিতেছে ভারত। তবে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দ্বিতীয় বারের মতো মাঠে নামছে দুই দল। আগের দেখায় ২০০০ সালের আসরে জিতেছিল নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড একাদশ

উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, নাথান স্মিথ ও উইল ও’রোর্ক।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

১০

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

১১

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২