দুই শতাধিক উদ্যোক্তা নিয়ে হয়ে গেল নক্ষত্র নারী সংগঠনের বর্ষপূর্তি

ছবি: সংগৃহীত ।

দুই শতাধিক উদ্যোক্তা নিয়ে ধানমন্ডির গ্রান্ড লাউঞ্জে হয়ে গেল বর্ষপূর্তি ও উদ্যোক্তা সম্মাননা আয়োজন।

আলোচনা, সম্মাননা, র্যাফেল ড্র, র‍্যাম্পসহ দিনজুড়ে নানা আয়োজন ছিল। যেখানে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তারা।  পোশাক, গহনা, প্রসাধনী কিংবা হাতের নানা কারুকাজ করে ঘুরে দাঁড়িয়েছেন এমন উদ্যোক্তারা  অনুপ্রাণিত হন এমন আয়োজন থেকে। 

নারীদের এই  আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভিনেত্রী রোজিনা, অভিনেতা শিপন মিত্র, অভিনেত্রী চান্দা মেহজাবিন, ব্রান্ড প্রোমোটার অবন্তীসহ বিনোদন অঙ্গনের তারকারা।

আয়োজন নিয়ে নক্ষত্র নারীর সংগঠনের সভাপতি শাহনাজ ইসলাম বলেন, নক্ষত্র নারীর সংগঠন দীর্ঘদিন ধরে নারীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। নারীদের কাজের প্রচার প্রসারে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের আয়োজন। এর মাধ্যমে সবাই এক ছাদের নিচে আসার সুযোগ পেয়েছে। উদ্যোক্তারা যেন ঘুরে দাঁড়াতে পারে সেজন্য মেলার আয়োজন করে সংগঠনটি। 

নারীদের এমন আয়োজন শুধু নিজেদের মধ্যে সংযোগ তৈরি করে না, ব্যবসার প্রচারেও সহযোগী হন একজন আরেকজনের।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার পর ইরানে মার্কিন সামরিক অভিযান

প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে স্বপ্নের সোপানে মেসিরা

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

১০

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

১১

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

১২