আজও বন্ধ নগরভবন, প্রধান ফটকে ইশরাক সমর্থকরা

ছবি সংগৃহীত।

দুইদিন বিরতির পর আজও নগর ভবনে উপস্থিত হয়েছেনে বিএনপি নেতা ইশরাককে মেয়র হিসেবে চাওয়া তার অনুসারীরা। 

রোববার (২২ জুন) ঢাকাবাসীর ব্যানারে ছোট বড় মিছিল নিয়ে নগরভবনে একত্রিত হয়েছেন ইশরাকের সমর্থকরা।

রোববার ঢাকাবাসীর ব্যানারে ছোট বড় মিছিল নিয়ে তারা নগরভবনে একত্রিত হয়েছেন ইশরাকের সমর্থকরা। নগরভবনের প্রাঙ্গণের সিঁড়িতে বসে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। পাশাপাশি ডিএসসিসির বিভিন্ন এলাকা থেকে ছোট বড় মিছিল এসে একত্রিত হচ্ছে আন্দোলনস্থলে।

এ সময় ‘ইশরাক ইশরাক’ সম্মিলিত স্লোগানে আজও উত্তাল হয়ে আছে পুরো নগরভবন প্রাঙ্গণ। এদিকে আজও বন্ধ আছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান ফটক।

যদিও গত কয়েকদিন ধরে ৭০টি ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শক, ওয়ার্ড সচিব, এডিস মশা ও করোনা ভাইরাস দক্ষিণ সিটির স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি নেতা ইশরাক হোসেন।

গত ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত নগর ভবন থেকে দেয়া সব নাগরিক সেবা বন্ধ ছিল। জরুরি প্রয়োজনে এসে এসময় সেবাপ্রার্থী নাগরিকদের বারবার ঘুরে যেতে হয়েছে। সেসময় দক্ষিণ সিটি করপোরেশনের ইশরাকপন্থি কর্মচারীরা নগরভবনের মূল ফটক আটকে রাখার পাশাপাশি প্রতিটি বিভাগে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে রাখে। পরে ঈদের বিরতির পর গত ১৫ জুন থেকে ইশরাকের অনুসারীরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনে একত্রিত হয়ে ফের অবস্থান কর্মসূচি পালন করতে শুরু করে।

যদিও সেসময় নগরভবনে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছিলেন, জন্ম নিবন্ধন সনদসহ দৈনন্দিন জরুরি সেবা চালু থাকবে, অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা কর্মকর্তারা অফিস করতে পারবেন না।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২