সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এনজিও পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আরিফুল ইসলাম আরিফ (৪৫) নামের এক এনজিও পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার দুর্গানগর গ্রামে নিজ বাড়ির পাশে একটি মেহগনি গাছের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আরিফুল ইসলাম ওই গ্রামের দানেজ আলীর ছেলে। তিনি স্থানীয় 'সোনার বাংলা পল্লী উন্নয়ন সংস্থা' নামে একটি এনজিও'র পরিচালক ছিলেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয়রা আরিফুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ।

তিনি আরও বলেন,ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শহিদুল ইসলাম 

সিরাজগঞ্জ প্রতিনিধি


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতা ও সমন্বয়ের পরিবেশ সৃষ্টি করতে হবে

১

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

২

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যেকোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

৩

স্পিকারের সঙ্গে মিষ্টির সাক্ষাৎ, পদত্যাগের প্রশ্নে বললেন ‘বিএনপির ডিসিশন যেটা হবে, সেটা হবে’

৪

৪৯তম বিসিএস • বাদপড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না

৫

অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক-মামলা

৬

ফেনীতে ১৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

৭

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, মহাসড়কে আটকা শতাধিক যানবাহন

৮

পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

হাসপাতালেই ডেঙ্গুর আতঙ্ক, ময়লা-অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বজনরা

১০

‘বিএনপি গণমাধ্যম কমিশন গঠনে আন্তরিক নয়’

১১

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২