ব্যতিক্রম নির্বাচনী প্রচারণার ঘোষণা এনসিপি’র তাসনিম জারার

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় অনুমোদিত টাকার বাইরে এক টাকাও বেশি খরচ করবেন না বলে জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

আজ শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ কথা জানান তাসনিম জারা।

পোস্টে তিনি লিখেছেন, 'আমাদের দেশে নির্বাচনে একজন প্রার্থী আইনগতভাবে সর্বোচ্চ ২৫ লাখ টাকা খরচ করতে পারেন। কিন্তু বাস্তবে আমরা দেখি প্রায় কেউই এই আইন মানেন না। শোনা যায় একজন প্রার্থী ২০, ৫০, এমনকি ১০০ কোটি টাকা পর্যন্ত খরচ করেন। অথচ নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলেন মাত্র ২৫ লাখ টাকা ব্যয় করেছেন। ফলে প্রায় সকলেরই সংসদে যাওয়ার যাত্রাটাই শুরু হয় আইন ভাঙা ও মিথ্যা বলার মাধ্যমে।'

'আমি এই অসততা ও মিথ্যার রাজনীতি করব না। আমি এনসিপি থেকে ঢাকা-৯ আসনে মনোনয়নের জন্য আবেদন করেছি এবং আমি প্রতিজ্ঞা করছি যে, আইনে অনুমোদিত টাকার বাইরে আমি এক টাকা খরচ করব না,' বলেন তিনি।

তাসনিম জারা আরও বলেন, 'অনেকে বলেছেন এত অল্প বাজেটে নির্বাচন করা অসম্ভব। আমি তাদের বলেছি, আমরা প্রমাণ করব এটা সম্ভব। শুধু নির্বাচনের পর নয়, নির্বাচনের আগেই নিয়মিত জানাব কত টাকা পেয়েছি এবং কত টাকা খরচ করেছি। সবকিছু করব স্বচ্ছভাবে।'

তিনি বলেন, 'আমরা একটা দৃষ্টান্ত তৈরি করব যে সততার সাথে, অর্থ আর পেশীশক্তির বৃত্তের বাইরে এসে নির্বাচন করা যায়।'

এই পথচলায় জনগণের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, 'যে কাজগুলো অন্য প্রার্থীরা টাকা দিয়ে করান, আমাদের সেগুলো করতে হবে আপনাদের সময়, শ্রম, এবং অংশগ্রহণ দিয়ে। স্বেচ্ছাসেবক টিম গড়ার মাধ্যমে।'

ঢাকা–৯ (খিলগাঁও, সবুজবাগ, মুগদা, মান্ডা) বা দেশের অন্য যেকোনো জায়গা থেকে কিংবা প্রবাসীদের ক্যাম্পেইনে সাহায্য করারও আহ্বান জানিয়েছেন জারা।

গ্রাফিক ডিজাইন, ভিডিও শুট বা এডিট, উঠান বৈঠক আয়োজন, ফান্ড সংগ্রহ, বাড়ি বাড়ি যাওয়াসহ নির্বাচনী প্রচারণার বিভিন্ন কাজে সহযোগিতা করতে আগ্রহীদের তিনি যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, 'আমি চাই এবারের নির্বাচন হোক আপনাদের নিজেদের নির্বাচন। আমরা একসঙ্গে টিম গড়ব, প্রশিক্ষণ দেবো এবং ধাপে ধাপে সবাইকে যুক্ত করব। সততা দিয়ে রাজনীতি করা সম্ভব, সেটা আমরা একসঙ্গে প্রমাণ করব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি রাজনীতি দুর্নীতি, পেশিশক্তি আর মিথ্যার বৃত্ত থেকে বের হয়ে সত্যিকারের জনগণের হাতে ফিরে আসে, তাহলে সম্ভাবনা সীমাহীন।'


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ : আমানউল্লাহ আমান

সিপিবির নির্বাচনী ইশতেহারে ১৮ দফা অঙ্গীকার

নির্বাচনে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ নৌবাহিনী প্রধানের

বগুড়ায় সনাতনী সমাবেশে বিএনপির নির্বাচনী প্রচারণা

বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন

বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি : ডা. জুবাইদা রহমান

জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

বর্তমান ক্যাম্পাসে নয়, দ্বিতীয় ক্যাম্পাসেই হবে মন্দির : জবি প্রশাসন

নিরপেক্ষ নির্বাচন না হলে হতাশার শেষ থাকবে না : নজরুল ইসলাম খান

ফরিদপুর জেলাকে বিভাগ করার দাবি পূরণ করা হবে : তারেক রহমান

১০

এক মাসে ১২টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

১১

এবারের নির্বাচনে সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১২