৩ ডিসেম্বর মুক্তি সিনেমা ‘রুম নম্বর ২০১১’

ঘটনাটা ২০১৯ সালের। ওই বছরের ৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে মেরে ফেলে ছাত্রলীগের কর্মীরা। এই ঘটনায় ফুঁসে ওঠে ছাত্রসমাজ। মামলা ও বিচারও হয়। বুয়েটের সেই ভয়াল রাত আজও কাঁদায় সবাইকে।

সেই আবরার ফাহাদকে নিয়ে নির্মাণ করা হয়েছে শর্ট ফিল্ম ‘রুম নম্বর ২০১১।’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শেখ জিসান আহমেদের উদ্যোগেই নির্মিত হয়েছে সিনেমাটি। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অভিনয় করেছেন।

এর আগে সিনেমাটি মুক্তির কথা শোনা গেলেও সেটি চুড়ান্ত কিছু ছিল না। অবশেষে এটি মুক্তি পাচ্ছে আগামী ৩ ডিসেম্বর। একই সঙ্গে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে প্রিমিয়ার হবে ছবিটির। পাশাপাশি আগামী ৩০ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রিমিয়ার হবে সিনেমাটির।

‘রুম নম্বর ২০১’পরিচালক  জিসানের প্রথম ফিকশন। এর আগে তিনি বিভিন্ন সিনেমার দৃশ্যর রিমেক করে আলোচনায় এসেছেন। এর মধ্যে  আছে মনপুরা, থ্রি ইডিয়টসহ বেশ কিছু সিনেমা।

বিষয়টি নিয়ে কিছুদিন আগে কালের কণ্ঠ’র সঙ্গে আলাপ হয় নির্মাতা জিসান আহমেদের। তিনি বলেন, ‘আবরারের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে।

সরাসরি বায়োপিক নয়। এটির দৈর্ঘ্য ২০-২৫ মিনিট হবে। আমরা নির্মাণের আগে তার পরিবার, বন্ধু, স্বজনদের সঙ্গে কথা বলেছি। আবরার সম্পর্কে সব কিছু জেনেই নির্মাণে হাত দিয়েছি।’

তবে আবরারের ঘটনাটি বুয়েটের হলেও এটির শুটিং হয়েছে জিসানের ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এ প্রসঙ্গে বলেন, ‘বুয়েটের ক্যাম্পাস আর আমাদের ক্যাম্পাসের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। সেটা দর্শক দেখলেই বুঝতে পারবেন। আমরা মূল ঘটনার দিকে বেশি মনোযোগ দিয়েছি।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২