দেশে ফিরেছেন ৫৬ হাজারের বেশি হাজি, আরও একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত।

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজারের বেশি হাজি। মোট ১৩৪টি ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তারা। অন্যদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে মোট ৫২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, রোববার (১৪ জুন) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৩টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে ফিরেছেন ২৩ হাজার ৯৪৫ জন বাংলাদেশি।

এছাড়াও সৌদি এয়ারলাইনসের ৫০টি ফ্লাইটে আরও ১৯ হাজার ৮২৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৮ হাজার ৩৮০ জন হাজি। সবমিলিয়ে এ পর্যন্ত সরকারি মাধ্যমে দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৪ হাজার ৩১৩ জন। পাশাপাশি বেসরকারি মাধ্যমে এ পর্যন্ত মোট ৫২ হাজার ৫৫৫ জন বাংলাদেশি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লিন বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন: অতিরিক্ত প্রেস সচিব

গুলশান থানার ওসি দাউদ হোসেনকে ওএসডি

তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম

৫ বিভাগে ভারী বর্ষণের আভাস

মক্কায় হুতিদের ড্রোন হামলার চেষ্টা, তীব্র নিন্দা জামায়াত আমিরের

‘জীবনে উত্থান-পতন আসবেই’, কেন এ উপলব্ধি পূর্ণিমার

শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তের জাল বিস্তার করছে ভারত

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেপ্তার

নিখোঁজের ৭ দিন পর শিশুর বস্তাবন্দি টুকরো মরদেহ উদ্ধার

একাদশে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ রাতে, যেভাবে দেখবেন

১০

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের মতিঝিলে অবস্থান

১১

ঢাকাসহ ২৫ জেলায় তাপপ্রবাহ, ভারী বর্ষণের পূর্বাভাস

১২