প্রথম ধাপেই ১০ লাখের বেশি টিকিট বিক্রি

ছবি: সংগৃহীত।

২০২৬ সালের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপে প্রথম ধাপে ১ মিলিয়নের বেশি টিকিট বিক্রি হয়েছে।গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফিফা এ তথ্য নিশ্চিত করেছে। ২১২টি দেশ ও অঞ্চল থেকে মানুষ টিকিট কিনেছে।

বিশ্বকাপের টিকিট কেনায় শীর্ষ ১০ দেশের তালিকায় অপর সাত দেশ ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স বলে ফিফা জানিয়েছে। কিন্তু কোন ম্যাচে কত টিকিট বিক্রি হয়েছে, সেটা জানায়নি ফিফা।

১১ সেপ্টেম্বর বিশ্বকাপ সামনে রেখে ‘ভিসা প্রিসেল ড্র’-এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রির কার্যক্রমের প্রথম ধাপ শুরু করে ফিফা। সেবার ১৫ লাখের বেশি আবেদন জমা পড়ে। আর গতকাল বিক্রি হয়েছে ১০ লাখের বেশি টিকিট।

প্রথম ধাপে ৪৫ লাখ আবেদনকারীর মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত দর্শকেরা টিকিট কেনার সুযোগ পেয়েছেন। ২৭ অক্টোবর শুরু হবে দ্বিতীয় ধাপের আবেদন প্রক্রিয়া, যেখানে ১০৪টি ম্যাচের একক টিকিটের পাশাপাশি নির্দিষ্ট দল ও ভেন্যুভিত্তিক টিকিট কেনা যাবে।

দ্বিতীয় ধাপের লটারিতে নির্বাচিত ব্যক্তিরা আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত টিকিট কিনতে পারবেন। ৫ ডিসেম্বর দলগুলোর সূচি চূড়ান্ত হওয়ার পর শুরু হবে তৃতীয় ধাপের টিকিট বিক্রি। টুর্নামেন্টের আগমুহূর্তে 'আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে টিকিট কেনা যাবে এবং ফিফা তাদের অফিসিয়াল পুনর্বিক্রয় প্ল্যাটফর্মও চালু করেছে।

সমর্থকেরা চারটি শ্রেণির আসনের মধ্যে টিকিট বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। ক্যাটাগরি ১ সবচেয়ে ভালো আসন, আর ক্যাটাগরি ৪ স্টেডিয়ামের উঁচু অংশে অবস্থিত। এবারই প্রথম বিশ্বকাপে টিকিটের দাম নির্ধারণে ‘ডায়নামিক প্রাইসিং’ ব্যবস্থাও চালু করছে ফিফা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২