ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, তিন অঞ্চলে একযোগে বেজে উঠল সাইরেন

ছবি সংগৃহীত।

ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি শুক্রবার রাতে ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলার সময় ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ও ডেড সি অঞ্চলে একযোগে বেজে ওঠে বিমান হামলার সাইরেন।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, দখলকৃত অঞ্চলে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে লাখ লাখ ইহুদিবাদীকে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। ‘প্যালেস্টাইন ২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো হয় হামলাটি।

মুখপাত্র আরও বলেন, ৪০ লাখেরও বেশি ইহুদি আতঙ্কিত অবস্থায় আশ্রয়কেন্দ্রে পালিয়ে যায়। ইতিমধ্যে, স্থগিত করা হয় সেই বিমানবন্দরে বিমান চলাচলও। সারি তার পূর্ববর্তী বিবৃতির মতো জোর দিয়ে বলেছেন, গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং গাজা উপত্যকার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

ঘটনার পর ইসরায়েলি বিমান বাহিনী জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে হামলাটি প্রতিহত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গত এক মাসে ইয়েমেন থেকে এ পর্যন্ত ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

এদিকে হুতি যোদ্ধারা জানায়, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে তারা এখন পর্যন্ত ইসরায়েলের দিকে ৬৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৮টি অস্ত্রসজ্জিত ড্রোন ছুড়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

১০

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২