পদ্মা নদীতে নৌ পুলিশের উপর দুর্বৃত্তদের হামলা; গুলিতে পুলিশসহ আহত ৬

পাবনার ঈশ্বরদী পদ্মা নদীতে টহল ডিউটির সময় সন্ত্রাসীদের হামলায় নৌ পুলিশের ৫ পুলিশ সদস্য সহ ৬ জন আহত হয়েছেন। 

‎গত রাত দেড়টার দিকে কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটির সময় এ হামলার ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, পদ্মা নদীতে কুষ্টিয়ার অংশে বালু উত্তোলন করা হচ্ছে এমন সাংবাদ এর ভিত্তিতে টহলে যায় লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির একটি দল। পদ্মা নদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।  ‎এতে ৫ জন পুলিশ সদস্য ও নৌকার মাঝি গুলিবিদ্ধ হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

‎সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে আহত সবাই চিকিৎসাধীন রয়েছেন।

‎আহতরা হলেন লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান মানিক মিয়া, নৌকার মাঝি তুহিন মালিথা। এদের মধ্যে গুরুতর আহত মানিক মিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১০

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

১১

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

১২