সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে ইতিবাচক বার্তা দিলেন মির্জা ফখরুল

ছবি সংগৃহীত।

পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ ৯ বছর পর টি-টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশ। রোববার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে টাইগাররা। সফরকারীদের দেয়া ১১১ রানের লক্ষ্য ২৭ বল হাতে রেখেই পেরিয়ে যায় লিটন দাসের দল। 

এদিকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খেলা দেখার ফাঁকে তিনি কথা বলেছেন একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে।

সেখানে উপস্থাপক তার কাছে জানতে চান, বিএনপি যদি ক্ষমতায় (সরকারে) আসে তাহলে সাকিব আল হাসান আরেকবার জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কি না? এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব ইতিবাচক বার্তাই দিয়েছেন। 

মির্জা ফখরুল বলেন, 'সাকিবের ফর্মের উপর নির্ভর করবে সেটা। সে ক্রিকেটে থাকবে কি না সেটা তার উপর নির্ভর করবে। আমি কখনো খেলাধুলার মধ্যে রাজনীতি আনতে চাই না এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে।'

পরে মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হয় তার প্রিয় ক্রিকেটার কে? টিভি স্ক্রিনে যাদের দেখে থাকেন তাদের মধ্যে। জবাবে তিনি বলেন, 'আমার প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম।'

এদিন অবশ্য খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও। সঙ্গে ছিল তার পুত্র সন্তান মায়ান। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২