বিস্ফোরক আইনের মামলা থেকে অব্যাহতি পেলেন মির্জা ফখরুলসহ ২২ জন

ছবি : সংগৃহীত।

রাজধানীর পল্টন থানার বিস্ফোরক দ্রব্যদি আইনে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২২ জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার একটি  আদালত। 

রোববার ( ০৫ অক্টোবর) পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদেরকে এ মামলার দায় থেকে অব্যাহতি দেন ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ।

অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্যরা হলেন— বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন, যুবদল নেতা নুরুল ইসলাম নয়ন, খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দিন জুয়েল ও সাজ্জাদুল মিরাজ।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি’র উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে পল্টন বিএনপি কার্যালয়ের সামনে ও এর আশপাশে দেড় লাখের বেশি লোক সমবেত হয়। 

সমাবেশে বিএনপি’র কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়ে সরকারবিরোধী স্লোগান ও উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন। বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ও মদতে দলটির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপসহ ককটেল বিস্ফোরণ করে। এ সময় আসামিরা সরকারি ডিএমএক্স ডাবল কেবিন গাড়িতে অগ্নিসংযোগ করেন। 

এ ঘটনায় একই বছরের ৩ নভেম্বর ডিএমএক্স গাড়িরচালক পুলিশ কনেস্টেবল শহীন আলম বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে, ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি মির্জা ফখরুলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পেয়ে, অব্যাহতির আবেদন করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা  ডিবি পুলিশের এসআই রুহুল আমিন মোর্শেদ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২