হাসপাতালে যাওয়া মিরাজ এখন ভালো আছেন

ছবি; সংগৃহীত।

দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার পর ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। এদিন জয়সূচক রান করার পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে যেতে হয়েছিল হাসপাতালে। ম্যাচ চলাকালে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার পর হাসপাতালে যেতে হয় তাকে।

ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের ৩৪তম ওভারে। নাথান এলিসের করা এক বাউন্সার মিরাজের হেলমেটে আঘাত হানে। সঙ্গে সঙ্গে অস্বস্তিবোধ করেন বাংলাদেশের অধিনায়ক, এরপর দুইবার বমিও করেন মাঠে। খানিকক্ষণ তার চেকআপ করে মেডিকেল টিমের সদস্যরা। প্রথমে মনে হচ্ছিল মাঠ ছেড়ে উঠে যাবেন মিরাজ। কিন্তু ওই অবস্থাতেই ব্যাট করে যান এই অলরাউন্ডার। আর ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন।

এরপর মিরাজকে নিয়ে টিম ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নেয়নি। তাই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। রাতেই করা হয়েছিল প্রথম সিটি স্ক্যান, এরপর আজ শুক্রবার করা হয় দ্বিতীয় সিটি স্ক্যান। দুটির রিপোর্টই ভালো রয়েছে বলে জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল।

বর্তমানে বাসায় রয়েছেন মিরাজ। তবে পরের ম্যাচে খেলা কিংবা আগামীকাল অনুশীলনে থাকবেন কি না সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশ।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২