এ মাসে বিয়ে করছেন মেহজাবীন, পাত্র কে?

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের দীর্ঘদিনের সম্পর্ক এবার আনুষ্ঠানিক পরিণতি পেতে যাচ্ছে। 

সব কিছু ঠিক থাকলে আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকার অদূরে একটি রিসোর্টে হবে তাদের গায়ে হলুদ, আর ২৪ ফেব্রুয়ারি একই স্থানে অনুষ্ঠিত হবে বিয়ের আনুষ্ঠানিকতা। 

রাজীবের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে শুরু থেকেই নিশ্চুপ ছিলেন মেহজাবীন। এবার বিয়ের খবরেও নীরব এই অভিনেত্রী।

২০১৯ সালে ঢাকার এক বিপণি বিতানে রাজীবের সঙ্গে মেহজাবীনের হাত ধরে হাঁটার একটি ভিডিও ভাইরাল হয়, যা তাদের সম্পর্কের গুঞ্জনকে আরও জোরালো করে। 

মেহজাবীন ২০০৯ সালে রিয়েলিটি শোয়ের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন এবং পরে নাটকে নিয়মিত অভিনয় করেন। আদনান আল রাজীব দেশের অন্যতম জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা।তাদের দুজনের বিয়ের খবর ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

১

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

২

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৩

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৪

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৫

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৬

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

৭

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

৮

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

৯

সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও তার ছেলে চিত্রনায়ক শান্তর মরদেহ উত্তোলন

১০

ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ

১১

ঢাকার বস্তিতে যক্ষ্মা শনাক্তে জাপানের ১.৪৫ লাখ ডলারের সহায়তা

১২