বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে কে, ভবিষ্যদ্বাণী করলেন মার্টিনেজ

ছবি; সংগৃহীত

 

আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপে ট্রফি জেতাতে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেস। এবার মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের এক ‘বোমা’ ফাটালেন। ২০২৬ ফুটবল বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠছে, তা নিয়ে এখনই এক রোমাঞ্চকর ও বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করে বসেছেন ৩৩ বছর বয়সী এই আলবিসেলেস্তে গোলরক্ষক। তার মতে, এবারও সোনালি ট্রফিটা ঘরে তুলছে আর্জেন্টিনাই, আর তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে!

সম্প্রতি নিজের ক্লাব অ্যাস্টন ভিলার অফিসিয়াল স্পন্সরের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিশ্বকাপের নকআউট পর্বের পুরো ছকটাই এঁকে দিয়েছেন মার্টিনেজ।

মার্টিনেজের করা টুর্নামেন্টের সমীকরণ বলছে, গ্রুপ পর্বে দেখা না হলেও নকআউটের চড়াই-উতরাই পেরিয়ে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের মেগা ফাইনালে মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। তার বাজি—সেই হাইভোল্টেজ ফাইনাল ম্যাচটি গড়াবে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে, যেখানে সেলেসাওদের স্তব্ধ করে দিয়ে টানা বিশ্বকাপ ঘরে তুলবে লিওনেল মেসির দল।

কাতার বিশ্বকাপ শুরুর আগেও মার্টিনেজ ঠিক এভাবেই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার কথা জোর দিয়ে বলেছিলেন। শেষ পর্যন্ত তার সেই অতিমানবীয় পারফরম্যান্সের ওপর ভর করেই কাতার জয় করেছিল আর্জেন্টিনা। ফলে, তার এবারের ভবিষ্যদ্বাণীকেও ভক্তরা একেবারে হালকাভাবে নিচ্ছেন না।

৪৮ দলের এই বিশাল মহাযজ্ঞে কেবল দুটি ম্যাচ মাঠে গড়িয়েছে। শিরোপার ফয়সালা হতে এখনও বাকি ১০২টি ম্যাচ। তবে এর মধ্যেই মার্টিনেজের মনে মনে কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত। তার হিসাবে এবারের শেষ আটে জায়গা করে নেবে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, জার্মানি, নেদারল্যান্ডস, মেক্সিকো।

তবে মার্টিনেজের এই পূর্বাভাসে সবচেয়ে বড় চমক হচ্ছে লামিন ইয়ামালদের বর্তমান স্পেনের অনুপস্থিতি। ইউরোপের এই পরাশক্তিকে অনেকেই শিরোপার অন্যতম দাবিদার ভাবছেন। কিন্তু তার মতে, শেষ ষোলোতেই স্প্যানিশদের মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং সেখানে তাদের হারিয়েই বাড়ি পাঠিয়ে দেবে আলবিসেলেস্তেরা।

এছাড়া ফ্রান্স হারাবে নরওয়েকে। জার্মানি জিতবে তুরস্কের বিপক্ষে। নেদারল্যান্ডস জয়ী হবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ব্রাজিল ধরাশায়ী করবে জাপানকে। একই সঙ্গে মেক্সিকো হারাবে দক্ষিণ কোরিয়াকে। এরপর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড হারিয়ে দেবে কলম্বিয়াকে। ২০২২ সালের পুনরাবৃত্তি হবে, আর্জেন্টিনা হারাবে শক্তিশালী ফ্রান্সকে। জার্মানি জিতবে নেদারল্যান্ডসের বিপক্ষে আর ব্রাজিল হারাবে মেক্সিকোকে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২