হাইকোর্টেও প্রার্থিতা ফিরল না মঞ্জুরুল আহসানের

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মঞ্জুরুল আহসান মুন্সী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন।

এর আগে গত সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এবং নিজের মনোনয়ন ফিরে পাওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টে রিট আবেদনটি করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী।

জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় মনোনয়ন বাছাইয়ের সময় থেকে। শুরুতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছিলেন। কিন্তু ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

আপিল আবেদনে অভিযোগ করা হয়, বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী একজন ঋণখেলাপি এবং তিনি এই তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। গত ১৭ জানুয়ারি (শনিবার) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন অভিযোগের সত্যতা পায় এবং রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বাতিল করে মঞ্জুরুল মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।

নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন তিনি। তবে আজ উচ্চ আদালত রিট আবেদনটি খারিজ করে দেওয়ায় ইসির সিদ্ধান্তই বহাল থাকলো।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২