ফের বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার, প্রেসিডেন্টের পদত্যাগ দাবি

ছবি : সংগৃহীত।

আবারও সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মাদাগাস্কার। বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার পদত্যাগ দাবি করছেন। এদিন রাস্তায় তরুণ বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের খবরও পাওয়া গেছে। সোমবার দেশটির একাধিক শহরে বিক্ষোভ হয়েছে। খবর রয়টার্সের।

বিক্ষোভকারীদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মূলত পানির ঘাটতি ও লোডশেডিংয়ের কারণে গত মাসে শুরু হওয়া এ বিক্ষোভ শিক্ষার্থীরাই সরকারবিরোধী বড় আন্দোলনে পরিণত করেন।

কেনিয়া ও নেপালে হওয়া ‘জেন জি’ বিক্ষোভ থেকে অনুপ্রাণিত এ বিক্ষোভ কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় অস্থিরতায় ফেলেছে। আন্দোলনকারীরা খনিজ সম্পদে পরিপূর্ণ দেশটির চরম দারিদ্র্য ও ব্যাপক দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছেন।

সরকারবিরোধী বিক্ষোভকারীদের শান্ত করতে দিনকয়েক আগেই দেশটির প্রেসিডেন্ট রাজোয়েলিনা তার মন্ত্রিসভাকে বরখাস্ত করেছিলেন। কিন্তু বিক্ষোভকারীদের সিংহভাগই এখন ৫১ বছর বয়সী প্রেসিডেন্টের পদত্যাগ চাইছেন।

বিক্ষোভের শুরুর কয়েক দিনেই অন্তত ২২ জন নিহত ও শতাধিক আহত হয়েছিলেন বলে জানিয়েছিল জাতিসংঘ। দেশটির সরকার অবশ্য এই সংখ্যা প্রত্যাখ্যান করেছে। শুক্রবার এক ভাষণে রাজোয়েলিনা তার পদত্যাগের দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, তিনি বিক্ষোভকারীদের অভিযোগ শুনতে প্রস্তুত।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২