জিয়াউর রহমানের রাজনীতিই হোক আমাদের শপথ: প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। তাই তার শাহাদাতবার্ষিকীতে এটাই সবার অঙ্গীকার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩০ মে) রাজধানীতে অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তারেক রহমান বলেন, প্রতিবারের মতো এবারও শহিদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী স্মরণে বিএনপি বিভিন্নভাবে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। দলটি যেহেতু দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে তাই শুধু সরকার নয়, দলের প্রতিটি নেতাকর্মীকেও যার যার অবস্থান থেকে মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে দেশ গঠনে নাগরিক হিসেবে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে বেলা ১১টার দিকে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির শীর্ষ নেতারা। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন তারা।

জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে দলীয় নেতাকর্মীরা অংশ নেন এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১০

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১১

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

১২