৫ আগস্টের পর পালিয়ে থাকা আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা বরখাস্ত

ছবি সংগৃহীত।

 অসদাচরণসহ পলায়নের গুরুতর অভিযোগে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

 এ বিষয়ে গত বৃহস্পতিবার (৩ জুলাই) একটি অফিস আদেশ জারি করেছে আইন ও বিচার বিভাগ।

অফিস আদেশে জানানো হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) বিধির আওতায় আনিসুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। অভিযোগের প্রকৃতি গুরুতর হওয়ায় এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২ অনুযায়ী এই বরখাস্ত কার্যকর হয়েছে। বরখাস্তকালীন আনিসুর রহমান প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

জানা গেছে, ৫ আগস্টের পর থেকে আনিসুর রহমান কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, যা পলায়নের শামিল হিসেবে বিবেচিত হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২