হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা তায়েফ ও পূর্বাঞ্চলে, ধ্বংসের দাবি সৌদি জোটের

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা তায়েফ ও পূর্বাঞ্চলে, ধ্বংসের দাবি সৌদি জোটের

ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী প্রায়ই সৌদিতে হামলা চালাচ্ছে। ছবিতে সৌদি আরামকোর জাজান তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার পর ধোয়া উঠতে দেখা যাচ্ছে (ফাইল ছবি)

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর আগের দিন পশ্চিমাঞ্চলীয় শহর তায়েফ লক্ষ্য করে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্রও ধ্বংস করার কথা জানিয়েছিল জোটটি।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে হুতিদের সর্বশেষ এই হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোরে ইরান সমর্থিত হুতি মিলিশিয়া ওই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

ইয়েমেনে লড়াইরত এই জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার কথা জানান। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এছাড়া হতাহত বা ক্ষয়ক্ষতিরও কোনো খবরও দেননি।

আনাদোলু বলছে, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘোষণা আসার আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ পূর্বাঞ্চলীয় প্রদেশে অজ্ঞাত হুমকির বিষয়ে আগাম সতর্কবার্তা জারি করে। পরে পূর্বাঞ্চলীয় প্রদেশ ও নাজরানে সতর্কতা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয়া হয়।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর তায়েফ লক্ষ্য করে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।


এর আগের দিন মঙ্গলবার গভীর রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। ক্ষেপণাস্ত্র দুটির ধ্বংসাবশেষ একটি ভবন, নির্মাণাধীন একটি প্রকল্প ও একটি গাড়ির ক্ষতি করেছে বলেও জানিয়েছে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। তবে তাদের বিবৃতিতে কোনো হতাহতের কথা উল্লেখ করা হয়নি।

হুতিদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘাত তীব্র হওয়ার মধ্যেই এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘটনা ঘটল। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেয় সৌদি নেতৃত্বাধীন এই জোট।

২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির অন্যান্য এলাকা দখল করে নেয়। এরপর ২০১৫ সালের মার্চ থেকে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসময়ে তরমুজ চাষ করে সাড়া ফেলেছেন হাসানুর

১

দুরারোগ্য ব্যাধি থেকে পরিত্রাণের দোয়া

২

চলচ্চিত্রের অনুদান নীতি নিয়ে অমিতাভ রেজা"র নতুন দাবি

৩

আর্জেন্টিনার কোচ স্ক্যালোনির মা আর নেই

৪

রূপচর্চায় নতুন ধারা ‘নিউট্রি-কসমেটিকস’

৫

চলচ্চিত্রের অনুদান নীতিমালায় আমূল পরিবর্তনের দাবি অমিতাভ রেজা চৌধুরীর (ভিডিও)

৬

দেশে আরও বাড়ল স্বর্ণের দাম

৭

আইনজীবীর ভুলে মক্কেলের ভোগান্তি কাম্য নয়: হাইকোর্টের রায়

৮

তুরাগে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার লাশ

৯

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: শতভাগ আশাবাদী বিএনপি প্রার্থী ফয়সল আমীন

১০

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা তায়েফ ও পূর্বাঞ্চলে, ধ্বংসের দাবি সৌদি জোটের

১১

সকাল ৮টা থেকে ভোট শুরু,চলবে বিকেল ৪টা পর্যন্ত

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।